Ratna
@subha
আসসালামু আলাইকুম আমি এই গ্রুপের সাথে অনেকদিন যাবৎ আছি, এখন থেকে করানো রুকইয়াহ, কোর্সগুলো আমি করেছি, আলহামদুলিল্লাহ টুকটাক রুকইয়ার কাজ করে থাকি। মোটকথা মানুষ আসে আমার কাছে বিভিন্ন কাজের জন্য। কিন্তু আমি সমস্যায় ভুগতেছি আমার হাজবেন্ড কে নিয়ে, সে অনেকদিন যাবৎ অসুস্থ, ডাক্তারি চিকিৎসা সবধরনের করানো হয়েছে এতে তার হাই প্রেসার, ডায়বেটিক, ঘাড়ের হার ক্ষয় ইত্যাদি ধরা পরে যা তা তিন বছর পূর্ব থেকেই ছিলো কিন্তু তখন এতোটা অসুস্থ সে কখনওই হন নি, মাঝে তার পরা একটা ট্রাউজার অস্বাভাবিক রকমভাবে কাটা পাই, বারান্দায় শুকাতে দেওয়া ছিলো ট্রাউজারটা, এটা দেখে সন্দেহ হওয়ার পর আমি তার উপর জাদুর কোনো প্রভাব আছে কিনা দেখলাম অনেক কিছু মিলে গেলো, এবং আমি রুকাইয়া শুরু করলাম, তার সেই ট্রাউজার রুকাইয়ার নিয়ম মেনে পুড়ে ফেললাম, ওহ্ বলে রাখা ভালো এর মধ্যে সে নামাজ পরতে চাইতো না, সূরা শুনলে বিরক্ত হতো কিন্তু আল্লাহর রহমতে রুকাইয়া করার পর এখন সে নামজ পড়ে, সূরা শুনলেও তার খারাপ না, মোটামুটি ভালো ছিলো কয়েকদিন, কিন্তু ইদানীং আজে বাজে স্বপ্ন দেখা, তার গায়ে বিভিন্ন জায়গায় আচড়, শরীর ব্যাথা হয়ে থাকা, অনেক দূর্বল লাগা এগুলো হচ্ছে। এখন কি করনীয় আমি যেহেতু জানি কি কি করতে হয় তাই কেউ যদি একটু প্রপার গাইডলাইন দিতো আমি চিরো কৃতজ্ঞ থাকবো, আসলে অন্যেরটা যখন করি এতো ভয় কাজ করে না, হাজবেন্ড বলেই হয়তো আমি নার্ভাস হয়ে যাচ্ছি, তাকে বড়ইপাতা গোসলও দেওয়া হয়েছে। লেখাটা বড় হওয়ার জন্য দুঃখিত। দয়াকরে আমাকে একটু সাহায্য করুন কতোদিন এবং কিভাবে আমি রুকাইয়াটা চালিয়ে গেলে পুরোপুরি সুস্থ হবে সে
Posted: 16 Mar, 2024, 7:15:45 AM
Approved: 17 Mar, 2024, 2:58:33 AM